Logo
×

Follow Us

খেলাধুলা

হামজা-ফারহান আসছেন সোমবার, শ্রীলঙ্কা ম্যাচের আগে স্বস্তি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পিএম

হামজা-ফারহান আসছেন সোমবার, শ্রীলঙ্কা ম্যাচের আগে স্বস্তি

হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। ছবি : বাফুফে

ভুটান ম্যাচে ছিলেন না, শ্রীলঙ্কা ম্যাচের আগে এবার অপেক্ষার অবসান! হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে নিয়ে সুখবর দিল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। আগামী সোমবার ইংল্যান্ড থেকে ঢাকায় আসছেন এই দুই প্রবাসী ফুটবলার। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু।

ভুটানকে ১-০ গোলে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে হামজা ও ফারহানকে পায়নি দল। ফিফা উইন্ডো না থাকায় ক্লাবের ব্যস্ততার কারণে তাদের ছাড়পত্র মেলেনি। এবার দুই ফুটবলার যোগ দিলে দলের শক্তি ও বিকল্প বাড়বে, বিশেষ করে পরবর্তী ম্যাচের প্রস্তুতিতে।

টিম ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, ৯ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন হামজা ও ফারহান। সেদিন বিকেলেই রয়েছে দলের অনুশীলন। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে তারা অনুশীলনে যোগ দেবেন কি না, সেটি নির্ভর করবে কোচ টমাস ডুলির পরামর্শ এবং ফুটবলারদের শারীরিক অবস্থার ওপর। তবে অনুশীলন না করলেও সেদিন তাদের মাঠে উপস্থিত থাকার আশা করছে টিম ম্যানেজমেন্ট।

আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে হামজা-ফারহানের আগমন নিঃসন্দেহে দলের জন্য বাড়তি স্বস্তি। এখন দেখার বিষয়, শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাঠে পাওয়ার সুযোগ কতটা তৈরি করতে পারেন কোচ ডুলি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫