Logo
×

Follow Us

প্রতিবেদন

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

জেদ্দায় সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশী নিহত হয়েছেন। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে নিহত সাত জনের পরিচয় জানা গেছে। নিহতরা সবাই আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানির সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য।

রিয়াদ ও জেদ্দায় রয়েছে কোম্পানিটির অফিস। নিহতদের মধ্যে রয়েছেন প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছেন।

এছাড়া ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী ও মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যা সন্তানও রয়েছে বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট সময়, স্থান, কারণ ও নিহতদের গ্রামের বাড়ি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫