মুসলিম ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুক্রবার। এদিন ধর্মপ্রাণ মুসল্লিরা শরিক হন জুমার নামাজে। বলা হয়ে থাকে, শুক্রবার তথা জুমবাবর হচ্ছে মুসলিম জাহানের সাপ্তাহিক ঈদ।
এদিন জোহরের নামাজের পরিবর্তে দুই রাকাত জুমার নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।
জুমার নামাজের নিয়ম ও নিয়ত সম্পর্কে জানুন
চার রাকাত কাবলাল জুমার নিয়ত
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি কাব্লাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ ক্বাবাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকাত কাবলাল জুমার সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্ উসকিতা আন্ জিম্মাতী ফারদুজ্জহ্রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ ক্বাবাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থ: আমার ওপর জোহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুমার দুই রাকাত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
চার রাকাত বাদাল জুমার নিয়ত
বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবায়া রাকাআতি ছালাতি বাদাল জুমুয়াতি, সুন্নাতি রাসূলিল্লাহি তয়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্ ক্বাবাতিশ্ শারীফাতি আল্লাহু আক্বার।
অর্থ: আমি কেবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে চার রাকাত বাদাল জুমা সুন্নাতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবর।
জুমার নামাজ যাদের ওপর ফরজ ও যাদের ওপর নয়
বালেগের ওপর জুমার নামাজ পড়া ফরজ। নাবালেগের ওপর বাকি পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ নয়, তেমনি জুমার নামাজও ফরজ নয়। পুরুষের ওপর জুমার নামাজ ফরজ।
যে ব্যক্তি মুকিম, তার ওপর জুমার নামাজ ফরজ নয়। যে ব্যক্তি কারও ক্রীতদাস নয়, তার ওপর জুমার নামাজ পড়া ফরজ। পরের কেনা গোলামের ওপর জুমা ফরজ নয়। যে সমস্ত ওজরের কারণে জামাতে উপস্থিত না হওয়ার অনুমতি রয়েছে, সে সমস্ত ওজরের কোনটি যার নেই, তার ওপর জুমার নামাজ ফরজ।
জুমার নামাজের দিন বেশ কিছু সুন্নত রয়েছে। এদিন ভালো বা পারলে নতুন জামা বা পাঞ্জাবি পরা, খোশবু নেওয়া এবং হাত-পায়ের নখ কাটা সুন্নত।
