Logo
×

Follow Us

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির কমিটি

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির কমিটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, কৌশলগত পরিকল্পনা ও মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

নবগঠিত এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব করা হয়েছে আখতার হোসেনকে।

সোমবার রাতে দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বিভাগ ও মহানগরভিত্তিক সমন্বয়ের জন্য কমিটিতে দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগর উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল এবং ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার দায়িত্ব পেয়েছেন।

ঢাকা বিভাগ উত্তরে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, অ্যাডভোকেট আলী নাছের খান ও মাজেদুল ইসলাম এবং ঢাকা বিভাগ দক্ষিণে সারোয়ার তুষার, মো. আতাউল্লাহ ও সাইয়েদ জামিল কাজ করবেন। চট্টগ্রাম বিভাগ উত্তরে আকরাম হুসাইন, মাহবুব আলম ও মো. নিজাম উদ্দিন এবং চট্টগ্রাম বিভাগ দক্ষিণে সালেহ উদ্দিন সিফাত, সাগুফতা বুশরা মিশমা ও অ্যাডভোকেট মনজিলা ঝুমা দায়িত্ব পালন করবেন।

রাজশাহী বিভাগে ড. আতিক মুজাহিদ, মনিরা শারমিন ও এস এম সাইফ মুস্তাফিজ; খুলনা বিভাগে হাসনাত আব্দুল্লাহ, ফরিদুল হক ও মোল্লা মোহাম্মদ ফারুক এহসান; রংপুর বিভাগে মো. সারজিস আলম, ব্যারিস্টার সানি আব্দুল হক ও আবু সাঈদ লিওন; ময়মনসিংহ বিভাগে আব্দুল হান্নান মাসউদ, জাবেদ রাসিন ও লুৎফর রহমান; সিলেট বিভাগে আলী আহসান জুনায়েদ, এহতেশাম হক ও প্রীতম দাশ এবং বরিশাল বিভাগে আরিফুল ইসলাম আদীব, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন ও ফয়সাল মাহমুদ শান্ত দায়িত্ব পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পদাধিকারবলে এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত থাকবেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব। 

এ ছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদকও পদাধিকারবলে এই নির্বাচন কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫