Logo
×

Follow Us

রাজনীতি

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতৃত্বে সালাম-রবিন

আহ্বায়ক আব্দুস সালাম, সদস্যসচিব রবিন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তরের পর এবার দক্ষিণে আহ্বায়ক কমিটি দিলো বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালামকে আহ্বায়ক ও বর্তমান সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করে আংশিক এই কমিটি দেওয়া হয়েছে।

রবিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।

এর আগে, গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করে দলটি। ওই কমিটিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫