জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শুক্রবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
জাতীয় মুক্তি কাউন্সিলের লোগো। ফাইল ছবি
জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে ‘জনগণের হাতে ক্ষমতা: ১৮ দফা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।
অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমীর আব্বাস, বাংলাদেশ লেখক শিবিরের কেন্দ্রীয় সদস্য মুঈনুদ্দীন আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার, জাতীয় মুক্তি কাউন্সিলের জাতীয় পরিষদ সদস্য বরকতউল্লাহ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ঢাকা অঞ্চলের সংগঠক রফিক আহমেদ এবং জাতীয় মুক্তি কাউন্সিলের ঢাকা অঞ্চলের সংগঠক কাইয়ুম হোসেন।
