ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি
কোথাও রাখতে পারিনি তোমাকে, না স্বপ্নে, না শয়নে
চলে যাবে, সেদিনও রাখতে পারব না
পাঁজর থেকে মুছে যাবে চিহ্ন, কেউ জানবে না
শুধু মৃত্তিকা, মিশে যাওয়া ঘাসের শিশিরে
কাঁদতে কাঁদতে যে দুঃখের কাহিনি, ধূপের মতো স্মৃতিকে
ওড়ানোর প্রলোভন দেখাবে, তাকে সুখে-স্বচ্ছন্দে,
বাজিকর হাতের ইঙ্গিতে, শান্তিতে ঘুম পাড়িয়ে দেবে।
সে কি পাপদৃষ্টি? ঘর খালি করা সর্বনাশা আলোর মশাল?
নাকি তোমার পাশে বসে তৃপ্তি ও আনন্দের
হল্লা? আচ্ছন্ন হয়ে থাকা প্রণয়ের অমীমাংসিত প্রলোভন?
