ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি, ইনসেটে রীমি ফেরদৌসী।
ছল করে কাছে আসা সহজ
শুধু সহজ করে বলা যায় না
ছলেবলে ছেড়ে চলে যাওয়ার কথা।
কথা না বলার জন্যও ছলনা চলে
চলে ব্যস্ততার বাহানার ছল
মুখোমুখি হলেও ছলনায় এড়িয়ে যাওয়া যায়।
একদিন সবাই চলে যাবে
এটা কোনো ছলনা নয়
বরং এটাই নিশ্চিত সত্যি।
আসলে আমরা নিজের সাথেই ছল করি
ভুলে যাওয়া ছলনায় নিজেকেই দুঃখ দিই
মিছে আত্মকেন্দ্রিক হওয়ার ভান করি।
আরও পড়ুন: ‘আমি বরং’
জানি একদিন ছলনা শেষ হবে
আত্মসমর্পণ করতে হবে
চির সত্যির কাছে মিশে যেতে হবে।
তবে এসো ছলনা ভুলে
অসহ্য আঘাতের চিহ্ন মুছে দিয়ে
মাটির সাথে মিশে মাটি হওয়ার আগেই।
