রাজধানীর বাড্ডা লিংক রোডে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের (কন্ট্রোল রুম) কর্মকর্তা শাহজাহান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে আজ রাতেই রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, “বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুনের খবর আমরা এইমাত্র পেয়েছি। বিস্তারিত কিছু বলতে পারছি না। ঘটনাস্থলে আমাদের ইউনিট যাচ্ছে।”
