Logo
×

Follow Us

জাতীয়

মহাখালী-মিরপুরে বাসে আগুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পিএম

মহাখালী-মিরপুরে বাসে আগুন

রাজধানীর পল্লবীতে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি দুপুর থেকেই সেখানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

অন্যদিকে একই রাতে সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ওসি মো. সালাউদ্দিন বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।”

বনানী থানার ডিউটি অফিসার বিকিরণ বলেন, “তিতুমীর কলেজের সামনে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা রয়েছেন। বিস্তারিত পরে জানাতে পারব।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫