Logo
×

Follow Us

জাতীয়

গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপিকে বদলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

গোপালগঞ্জের ডিসি প্রত্যাহার, এসপিকে বদলি

বাংলাদেশ সরকারের লোগো।

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। এ ছাড়া এই জেলার পুলিশ সুপারকে (এসপি) সরিয়ে অন্য জেলার দায়িত্ব দেওয়া হয়েছে।

গোপালগঞ্জের ডিসি মো. আরিফ-উজ-জামানকে ডিসির পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর হবিগঞ্জের ডিসি ড. জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি পদে বদলি করে রবিবার পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্যদিকে গোপালগঞ্জের এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীর এসপি পদে বদিল করা হয়েছে। আর ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি পদে বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ জেলা শহর। আজ সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন দলটির নেতাকর্মীরা। 

তাদের মিছিলে পুলিশের ব্যারিকেড ও একটি সুপারশপের কাচ ভাঙচুর এবং বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার পর গোপালগঞ্জ জেলার শীর্ষ কর্মকর্তা পদে রদবদল আনল সরকার।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫