Logo
×

Follow Us

জাতীয়

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সেখানে তার এনজিওগ্রাম করা হয়েছে।

শনিবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।

রাজধানীর গুলশানের একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫