Logo
×

Follow Us

জাতীয়

দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ ‘ঢাকা’

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ এএম

দূষণের তালিকায় বিশ্বে চতুর্থ ‘ঢাকা’

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।

শনিবার সকাল সাড়ে ৭টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আইকিউএয়ারের এ তালিকায় ২২৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। সমান ২২৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া ২০৬ স্কোর নিয়ে পশ্চিমবঙ্গের কলকাতা তৃতীয়, ১৬৫ স্কোর নিয়ে চীনের বেইজিং পঞ্চম এবং ১৬১ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মিশরের কায়রো।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, বায়ুমানের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় বলে বিবেচিত হয়।

একই মানদণ্ডে ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ু ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫