Logo
×

Follow Us

জাতীয়

পল্লবীতে যাত্রীবাহী দুটি বাসে আগুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:২৩ পিএম

পল্লবীতে যাত্রীবাহী দুটি বাসে আগুন

রাজধানীর পল্লবীতে রাস্তার পাশে পার্কিং করে রাখা বিকল্প পরিবহন ও অভিজাত পরিবহন নামে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে একটি বাস পুরোপুরি পুড়ে গেছে এবং অন্য বাসটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী থানার সেকশন-১২-এর ফুলকলি মোড়ে এ ঘটনা ঘটে। এতে একটি বাসের পুরো আসন, কাচ ও বডি পুড়ে গেছে। অন্য বাসটির পেছনের দুটি জানালার কাচ, আসন ও কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করা বিকল্প পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১১-৯২৫৬) এবং অভিজাত পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ১৫-০১৪৪) অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

বিকল্প পরিবহনের বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা বলে জানা গেছে। আর অভিজাত পরিবহনের বাসটির ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, “জনগণের মনে আতঙ্ক সৃষ্টির জন্য দুষ্কৃতিকারীরা বাসে আগুন দিচ্ছে। এই দুই বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫