Logo
×

Follow Us

জাতীয়

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পিএম

গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর

প্রতীকী ছবি।

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় দুই নারী পথচারী নিহত হয়েছেন। 

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাবতলীর পর্বত এলাকায় কল্যাণপুরগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় ও বয়স জানা যায়নি।

পুলিশ জানায়, নিহত দুই নারীই বয়স্ক। তারা মিরপুর থেকে বড়বাজার এলাকায় তাদের জামাতার বাসায় এসেছিলেন। পরে রাস্তা পার হওয়ার সময় চাঁদনী ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দারুস সালাম থানার এসআই তামান্না রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই নারী পথচারীর মৃত্যু হয়েছে।

একই থানার এসআই ধীরাস জানান, নিহত নারীরা মিরপুর থেকে বড়বাজার এলাকায় তাদের জামাতার বাড়িতে এসেছিলেন। সড়ক পার হওয়ার সময় বাসের চাপায় তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি জব্দ করেছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫