Logo
×

Follow Us

জাতীয়

হাম উপসর্গে একদিনে প্রাণ গেল ৫ শিশুর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পিএম

হাম উপসর্গে একদিনে প্রাণ গেল ৫ শিশুর

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় পাঁচজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৪৪৪ জন রোগী শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত মারা যাওয়া পাঁচজন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও সিলেট বিভাগে একজন করে শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাম ও এর উপসর্গে দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৫ জনে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ১ হাজার ১৮০ জন।

একই সময়ে সারাদেশে সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে এবং এদের মধ্যে নিশ্চিতভাবে হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ২৪ হাজার ৬১০ জন।

এদিকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠার হারও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪১৬ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ৭৯৯ জনে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫