ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশ গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে আটজনের। একই সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন।
এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৭৪ জনে। একই সময়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা হয়ে গেল ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। তার আগে ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
সেই হিসেবে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দুটোই অনেক বেশি। মৌসুম পেরোলেও কমছে না রোগটির প্রকোপ। যা আতঙ্ক সৃষ্টি করেছে দেশজুড়ে।
