Logo
×

Follow Us

জাতীয়

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে শিগগিরই অভিযান

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ এএম

সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে শিগগিরই অভিযান

সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে বসবাসকারী অবৈধ ভাড়াটে ও সাবলেট বাসিন্দাদের উচ্ছেদে শিগগিরই অভিযানে নামছে সরকারি আবাসন পরিদপ্তর। বেঁধে দেওয়া সময়সীমা ৩১ অক্টোবরের মধ্যে যারা বাসা ছেড়ে দেননি, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা ও বরাদ্দ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, কোন কোন সরকারি চাকরিজীবীর বরাদ্দ করা বাসায় এখনো ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রয়েছেন, তদন্তের মাধ্যমে তা শনাক্ত করা হচ্ছে। 

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে এবং সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বাসা বরাদ্দ বাতিল করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে ভাড়াটেরা চলে গেছেন কি না, তা যাচাইয়ে মাঠপর্যায়ে ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পরিদপ্তরের পাঁচটি তদন্ত দল সরেজমিনে কাজ করছে। দলগুলো ইতিমধ্যে কয়েকটি এলাকার তথ্য সংগ্রহ করে তালিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে এনেছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ তালিকা পেলেই সরাসরি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

রাজধানীর বিভিন্ন সরকারি আবাসনে সরকারি চাকরিজীবীদের পরিবর্তে অন্যদের ভাড়া বা সাবলেট দিয়ে রাখার দীর্ঘদিনের অনিয়ম বন্ধে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে আবাসন পরিদপ্তর। বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সব ভাড়াটে সরিয়ে নেওয়া এবং যার নামে বাসা বরাদ্দ, তাকেই সেখানে বসবাসের নির্দেশ দেওয়া হয়।

সরকারি আবাসন পরিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজধানীতে বিভিন্ন শ্রেণির মোট ১৯ হাজার ৯১টি সরকারি বাসা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫