Logo
×

Follow Us

জাতীয়

সংসদ অধিবেশন বসছে সোমবার

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পিএম

সংসদ অধিবেশন বসছে সোমবার

আগের অধিবেশন মুলতবি হওয়ার ৬০ দিন পর সোমবার বিকাল সাড়ে ৩টায় বর্তমান সংসদের চতুর্থ অধিবেশন শুরু হতে যাচ্ছে।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী, একটি অধিবেশন শেষ হওয়ার পর পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর মাত্র ৯টি বৈঠকের পর সংসদের তৃতীয় অধিবেশন মুলতবি করা হয়।

বাজেট অধিবেশন হিসেবে পরিচিত দ্বিতীয় অধিবেশন ২৭ কার্যদিবস চলার পর গত ১৫ জুলাই মুলতবি করা হয়।

বাজেট অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস করে সংসদ। বর্তমান বিএনপি সরকারের অধীনে এটিই প্রথম বাজেট।

২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

প্রথম অধিবেশনে সংসদ ৯৪টি বিল পাস করে, যার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশের বিপরীতে আনা ৯১টি বিল ছিল। এ ছাড়া কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা হয়।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫