Logo
×

Follow Us

জাতীয়

ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের তিনটি স্থানে পালাক্রমে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে টিএসসি এলাকা থেকে দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পাশে, উপাচার্য (ভিসি) চত্বরে এবং নীলক্ষেত সংলগ্ন ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’-এর সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে টিএসসিতে ককটেল বিস্ফোরণের চেষ্টাকালে দুজনকে আটক করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাং জানান, টিএসসিতে ককটেল বিস্ফোরণের পর শিক্ষার্থীরা দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেছেন। তাদের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে।

প্রক্টর আরও বলেন, “ইতোমধ্যেই শাহবাগ থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ দেখে আমরা পরিস্থিতি বোঝার চেষ্টা করছি।”

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫