Logo
×

Follow Us

জাতীয়

কোস্ট গার্ডের ৫ জাহাজ থেকে বাদ পড়ল জাতীয় চার আ.লীগ নেতার নাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম

কোস্ট গার্ডের ৫ জাহাজ থেকে বাদ পড়ল জাতীয় চার আ.লীগ নেতার নাম

বিসিজিএস তাজউদ্দীন জাহাজটির নাম পরিবর্তন করা হয়েছে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের প্রস্তাবে অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে চারটি জাতীয় চার আ.লীগ নেতার নামে ছিল। পুরোনো নামের পরিবর্তে জাহাজগুলোর নতুন নাম নির্ধারণ করে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকায় রয়েছে, ‘বিসিজিএস জয় বাংলা’ (পিসি ২০৮), যার নতুন নাম ‘বিসিজিএস অদম্য বাংলা’। ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল ৭১)-এর নতুন নাম ‘বিসিজিএস ফিরোজ কবীর’। ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল ৭২)-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

এ ছাড়া ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল ৭৩)-এর নতুন নাম ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল ৭৪)-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের পাঠানো প্রস্তাব পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫