Logo
×

Follow Us

জাতীয়

কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ এএম

কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

রাজধানীর কল্যাণপুরে শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে নবাবেরবাগ পশ্চিমপাড়া মডেল স্কুলের সামনে বেড়িবাঁধ সড়কে এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া আহত দুই ব্যক্তিকে চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫