Logo
×

Follow Us

জাতীয়

চার জেলায় নতুন এসপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম

চার জেলায় নতুন এসপি

দেশের ৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে আরও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপ-পরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে। এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫