স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে সরিয়ে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি পদে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি প্রধান হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দীনকে পুলিশ টেলিকম সংস্থায় (রাজারবাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশে, রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাইদকে গাজীপুরের পুলিশ কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশ্রাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।
