Logo
×

Follow Us

জাতীয়

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

শে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং এর উপসর্গ মিলিয়ে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৪ জনে।

একই সময়ে রোগটি ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪১৭ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বুলেটিনের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুজনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৪১৭ জন রোগীর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা বিভাগে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৬৪ জন, বরিশালে ১২৯ জন, সিলেটে ১২৬ জন, ময়মনসিংহে ৮৯ জন, খুলনায় ৮৯ জন, রংপুরে ৫১ জন এবং রাজশাহী বিভাগে ৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের হাসপাতালগুলোতে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ২ লাখ ৪ হাজার ৭৮৩ জন রোগী চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৬ হাজার ১৮৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশজুড়ে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ১৩ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের শরীরে। এছাড়া চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৯ জনসহ মোট ১ হাজার ২৫৪ জন প্রাণ হারিয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫