Logo
×

Follow Us

জাতীয়

চলতে পারবে না যেসব সড়কে

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা ঘোষণা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৫ পিএম

অটোরিকশা চলাচলে নতুন বিধিমালা ঘোষণা

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, ২০২৬’-এ নিবন্ধন, নবায়ন, ফিটনেস, গতিসীমা ও চলাচলের ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিধিমালার বিষয়টি জানানো হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ক্ষমতাবলে এটি বাস্তবায়ন করা হচ্ছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ৮ হাজার এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। চার যাত্রীর ক্ষেত্রে নিবন্ধন ফি ১০ হাজার ও নবায়ন ফি ৫ হাজার টাকা। প্রতিটি ই-রিকশার ফিটনেস সনদের জন্য দিতে হবে ১ হাজার টাকা।

একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করা যাবে। প্রতিটি গাড়িতে কিউআর কোডযুক্ত নম্বরপ্লেট বাধ্যতামূলক। ই-রিকশার অর্থনৈতিক আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছে ১২ বছর।

নতুন নিয়মে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল ও জনবহুল এলাকায় তা ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। জাতীয় মহাসড়ক, এক্সপ্রেসওয়ে, প্রধান বাস রুট ও ফুটপাতে ই-রিকশা চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া এক সিটি করপোরেশনে নিবন্ধিত ই-রিকশা অন্য সিটিতে বাণিজ্যিকভাবে চালানো যাবে না।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫