Logo
×

Follow Us

জাতীয়

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ১১:৩১ এএম

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ গ্রেপ্তার

সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাফিজ।

রাষ্ট্রের নিরাপত্তাবিরোধী কার্যক্রম ও বিডিআর হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর খন্দকার আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম রবিবার সকালে বলেন, “তিনি এখন ডিবিতে আছেন।”

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) আকতার হোসেন বলেন, “বনানী থেকে হাফিজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগে মামলা হতে পারে।”

নবম সংসদ নির্বাচনের আগে ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের হাতে ফুল দিয়ে দলটিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন হাফিজসহ সামরিক বাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫