Logo
×

Follow Us

সংগীত

নতুন গানে রাকিব-ডলি

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৬ পিএম

নতুন গানে রাকিব-ডলি

রাকিব মুসাব্বির ও ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

কয়েক বছর ধরে কানাডায় থাকছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। দেশ থেকে দূরে থাকলেও থেমে নেই তার সংগীতচর্চা। কানাডা ও যুক্তরাষ্ট্রে বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি, প্রকাশ করছেন নতুন গান। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেল ডলি সায়ন্তনীর গাওয়া নতুন দ্বৈত কণ্ঠের গান ‘সয় না সয় না পরান আমার’। গানটিতে ডলি সায়ন্তনীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাকিব মুসাব্বির।

‘সয় না সয় না পরান আমার’ গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা লিখেছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন রাকিব মুসাব্বির। ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে মডেল হয়েছেন দেব ও সুবর্ণা। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন এই গান।

এ প্রসঙ্গে রাকিব মুসাব্বির বলেন, “গানটি প্রায় চার মাস আগে রেকর্ডিং করেছি। নতুন গান নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। সেই পরিকল্পনারই অংশ এই গান। খুব ভালো লাগছে ডলি সায়ন্তনীর মতো গুণী শিল্পীর সঙ্গে গান করতে পেরে। আর ভালো লাগছে দেশের শ্রোতাদের ডলি সায়ন্তনীর গাওয়া গান উপহার দিতে পেরে।”

ডলি সায়ন্তনীকে নিয়ে আরও গান করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে রাকিব মুসাব্বির বলেন, “অনুপম মিউজিক ও সিডি চয়েজের সঙ্গে আমার বেশ কিছু নতুন গানের ব্যাপারে চুক্তি হয়েছে। তারই অংশ হিসেবে ডলি সায়ন্তনীর সঙ্গে আমার এই দ্বৈত গান। শুধু ডলি সায়ন্তনীই নন, আরও কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে আমার গাওয়া গান প্রকাশ পাবে। এখনই বিস্তারিত জানাতে চাইছি না। একে একে গানগুলো প্রকাশ করা হবে।”

রাকিব মুসাব্বির জানিয়েছেন, গানটির কম্পোজিশন ও তার অংশের ভয়েস রেকর্ডিং হয়েছে বাংলাদেশে। গানের কথা ও সুর শুনেই পছন্দ করেছেন ডলি সায়ন্তনী। তিনি কণ্ঠ দিয়েছেন কানাডা থেকে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫