Logo
×

Follow Us

গ্রামের কথা

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

গোপালগঞ্জে এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্লার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ জনতা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের শিবগাতী গ্রামে এ ঘটনা ঘটায়।

জানা গেছে, সকালে মিছিলসহ সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয় দুর্বৃত্তরা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

এদিকে গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫