Logo
×

Follow Us

গ্রামের কথা

আজও থমথমে গোপালগঞ্জ, যান চলাচল বন্ধ

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম

আজও থমথমে গোপালগঞ্জ, যান চলাচল বন্ধ

গাছ ফেলে সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে যান চলাচল। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বুধবার রাতের পর নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে আজও জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সড়ক অবরোধের কারণে জেলার প্রধান সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে। শহরের ভেতরের সড়কগুলোতেও যানবাহন চলাচল কম। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাট।

এর আগে বুধবার রাতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ব্যক্তিগত ক্লিনিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে বুধবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার অন্তত পাঁচটি স্থানে এবং গোপালগঞ্জ শহরের বেদগ্রাম থেকে নিচুপাড়া পর্যন্ত সড়কের পাশে ১০টির বেশি গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ ছাড়া গত ১৭ নভেম্বর রাত থেকে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সরেজমিনে পুলিশের একটি টহল দেখা গেছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার সদস্যদের অবস্থান দেখা গেছে। তবে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কোনো নিরাপত্তাচৌকি দেখা যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫