চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়।
পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক বলেন, “বাড়িটির নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেওয়া হয়। বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল। হঠাৎ নিচতলার একটি পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা ভেতরে ঢুকে নিভিয়ে ফেলেন।”
তিনি বলেন, “ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করছে পুলিশ।”
ওসি মোজাম্মেল হক বলেন, “ভবনটির নিচতলায় কেউ থাকেন না। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে। ঘটনার পর ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
