Logo
×

Follow Us

গ্রামের কথা

‘হামলা আতঙ্কে’ টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

‘হামলা আতঙ্কে’ টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্যরা

টুঙ্গিপাড়া থানা ছেড়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ফের হামলার আশঙ্কায় থানা ছেড়েছেন পুলিশ সদস্যরা। 

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে বিকাল তিনটা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্রসহ সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে চলে যাচ্ছেন। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কিছু বলতে চাননি।

নাম প্রকাশ না করার শর্তে এক উপপরিদর্শক (এসআই) জানান, ১৩ নভেম্বর গোপালগঞ্জ জেলা সদর থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তারা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর ফের হামলা আতঙ্কে রয়েছেন তারা। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না। সবাই গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এর জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ, অঙ্গসংগঠন ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এ সময় হামলাকারীরা থানার ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫