Logo
×

Follow Us

গ্রামের কথা

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির এসব সদস্যকে মোতায়েন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। মোতায়েন করা বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।

এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চলছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন লাগার তথ্য দিয়েছে ফায়ার সার্ভিস। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরা এ আগুন দিয়েছেন বলে স্থানীয়দের অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বিবরণ অনুযায়ী, আওয়ামী লীগ ও দলটির ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জিলানীর পাটগাতি গ্রামের বাড়িতে যান। মিছিলকারীরা চড়াও হলে বাড়ির লোকজন ঘর ছেড়ে চলে যান। পরে মিছিলকারীরা সেখানে আগুন ধরিয়ে দেয়।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫