Logo
×

Follow Us

গ্রামের কথা

নেত্রকোণায় ‘হাওর এক্সপ্রেসে’ আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

নেত্রকোণায় ‘হাওর এক্সপ্রেসে’ আগুন

হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটির ফাঁকা বগিতে দুর্বৃত্তরা আগুন দিলে চারটি আসনের রেক্সিন কভার পুড়ে যায়, তবে নির্ধারিত সময়েই ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।

মঙ্গলবার ভোর ছয়টার দিকে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ফলে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং নির্ধারিত সময় সকাল আটটায় যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায়।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছানোর পর যাত্রীরা নেমে যান এবং এ সময় ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে ছিলেন। ট্রেনটি ফাঁকা থাকার সুযোগে স্টেশনের পশ্চিম পাশে প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে বগির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিন কভার পুড়ে গেছে। ঘটনার সময় স্টেশনে কর্মরত সহকারী স্টেশন মাস্টার নূরুল আমিন চৌধুরী তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন জানান, যে বগিতে আগুন দেওয়া হয়েছে, সেটি সিসিটিভি ক্যামেরার আওতার বাইরে থাকায় আগুন দেওয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ হয়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫