Logo
×

Follow Us

গ্রামের কথা

ভাষা সৈনিক মোশাররফ হোসেন মারা গেছেন

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পিএম

ভাষা সৈনিক মোশাররফ হোসেন মারা গেছেন

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি। ছবি: সংগৃহীত

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি রাজশাহীতে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

সোমবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।

তার ছেলে শাহরিয়ার আখুঞ্জি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, তার বাবা বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মরদেহ ঢাকা থেকে রাজশাহী শহরের কুমারপাড়া এলাকায় নিজ বাড়িতে নেওয়া হবে। মঙ্গলবার জোহরের নামাজের পর তার জানাজা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য. ১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছিলেন মোশাররফ হোসেন আখুঞ্জি। রাজশাহী অঞ্চলে যারা আন্দোলন সংগঠিত করেছিলেন, তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম।

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে মাত্র ১৬ বছর বয়সে দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি এই আন্দোলনে যোগ দেন।

আন্দোলন চলাকালীন তিনি রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রাবাস এবং হোস্টেলে প্রচারণা চালান, যেন বাংলা ভাষার প্রয়োজনীয়তা তুলে ধরা যায় এবং শিক্ষার্থীদের আন্দোলনে যুক্ত হতে উদ্বুদ্ধ করা যায়। পরে আখুঞ্জি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ন্যাপের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫