Logo
×

Follow Us

অর্থনীতি

দেশের বাজারে আরও কমল সোনার দাম

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৮ এএম

দেশের বাজারে আরও কমল সোনার দাম

দেশের বাজারে সোনার দামে নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এক দিনের ব্যবধানে আবারও কমানো হয়েছে সোনার দাম। এবার ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 এ নিয়ে চলতি মাসে সাত দফায় প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। 

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় গহনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। তবে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।

এর আগে বুধবার ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। এর আগের দিন ১৪ নভেম্বর একই মানের সোনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা। এ ছাড়া ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা ও ৬ নভেম্বর কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা।

সব মিলিয়ে চলতি মাসে সাত দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম কমেছে ১৭ হাজার ৫৫৪ টাকা। ধারাবাহিক এ দরপতনে দেশের বাজারে সোনার গহনা কেনার খরচ কমেছে উল্লেখযোগ্য পরিমাণে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫