Logo
×

Follow Us

অর্থনীতি

খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পিএম

খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক ও করভার উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে সরকার।

রবিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উত্থাপিত এসংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে।

অন্যদিকে মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১ দশমিক ৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে এই কমানো করহার কার্যকর থাকবে। 

এ সময়ে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত অরেঞ্জ বা মাল্টা এবং ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশ থেকে কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫