Logo
×

Follow Us

আইন-আদালত

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পিএম

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফাইল ছবি

রায় নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে তলব করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ৪ নভেম্বর তাকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তার বক্তব্যের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য করেন এবি পার্টির এই নেতা। ওই সময় তিনি বলেন, “ট্রাইব্যুনালে বস্তা বস্তা টাকা লেনদেনে ভরে গেছে।”

তার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে আসার পর আদালত স্বপ্রণোদিত হয়ে এটিকে আদালত অবমাননার অভিযোগ হিসেবে গ্রহণ করেন। একই সঙ্গে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ৪ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেন।

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া ও রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে এর আগে দুই আইনজীবীকেও আদালত অবমাননার অভিযোগে তলব করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫