Logo
×

Follow Us

শিল্প-সাহিত্য

শিল্পকলায় চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

শিল্পকলায় চার দিনব্যাপী চিত্র প্রদর্শনী উদ্বোধন

শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নং গ্যালারিতে চার দিনব্যাপী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ নামের যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। ছবি: সাম্প্রতিক দেশকাল

সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর শিক্ষা বিষয়ক বুলেটিন শিক্ষালোকের এক যুগ পূর্তি উপলক্ষে দেশের স্বনামধন্য চিত্রশিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৭ নং গ্যালারিতে চার দিনব্যাপী ‘শিল্প অভিব্যক্তির সুষমা’ নামের একটি যৌথ শিল্পকর্ম প্রদর্শনী শুরু হয়েছে। 

শুক্রবার বিকালে প্রদর্শনীটির উদ্বোধন করেন কথাশিল্পী ও শিল্পসমালোচক হাসনাত আবদুল হাই। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী জাহিদ মুস্তফা।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পসমালোচক হাসনাত আবদুল হাই বলেন, “শিক্ষালোকের এই আয়োজনটি বেশ ব্যতিক্রমী। শিক্ষা নিয়ে কাজের পাশাপাশি তারা শিল্পসংস্কৃতি ক্ষেত্রেও কাজ করছে। তাদের এই প্রদর্শনীতে প্রতিষ্ঠিত ও নবীন শিল্পীদের কাজের সমাবেশ ঘটেছে। ফলে এখানে অনেক বৈচিত্র্য স্থান পেয়েছে। এছাড়াও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন কর্মশালা থেকে বেশ কিছু সুন্দর ছবিও এখানে রাখা হয়েছে। অতএব বৈচিত্র্য হচ্ছে এই শিল্পপ্রদর্শনীর প্রধান বৈশিষ্ট্য। আমি নিশ্চিত দর্শকেরা এটি উপভোগ করবেন।”

শিল্পী জাহিদ মুস্তফা বলেন, “বেসরকারি সংস্থা হিসেবে সিদীপ এই যে শিল্পপ্রদর্শনীর আয়োজনটি করেছে এটা ব্যতিক্রমী ও খুবই প্রশংসনীয়। শিক্ষালোক শিক্ষা ও শিল্পসংস্কৃতি উভয়ক্ষেত্র এই যে কাজ করঝছ তা খুবই খুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদীপের সাধারণ পরিষদের সদস্য এম খায়রুল কবীর। আরও আলোচনা করেন সংস্থার ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক এ কে এম শামসুর রহমান, চিত্রশিল্পী শিশির মল্লিক ও শিক্ষালোকের নির্বাহী সম্পাদক আলমগীর খান।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫